নড়বড়ে সাঁকোই সখীপুরের দুই গ্রামের হাজারো মানুষের চলাচলের ভরসা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মরিচকুঁড়ি খালের ওপর নির্মিত নড়বড়ে একটি বাঁশের সাঁকোই এখন দুই গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। উপজেলার কাঁকড়াজান ও কালিয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত এই সাঁকোটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক ও বৃদ্ধসহ সাধারণ মানুষ। একটি স্থায়ী সেতুর অভাবে দীর্ঘ বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মরিচকুঁড়ি ও বাসারচালা গ্রামের বাসিন্দাদের। ....
